ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য নো ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছ।

তথ্যমতে, আলোচ্য অর্থবছরে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৫ টাকা ৬০ পয়সা। গত বছরে একই সময়ে ১ টাকা ২৫ পয়সা আয় ছিল।
গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১১ টাকা ৫৩ পয়সা।
আগামী ৩০ জুলাই সকাল ১১ টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৮ জুলাই, ২০২৪।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.
























Recent Comments