ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান রবি আজিয়াটা পিএলসি এবং ব্র্যাক ব্যাংক পিএলসি একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এর আওতায় রবির অ্যাপ মার্কেটপ্লেস বিডিঅ্যাপসের ডেভেলপারদের অর্থায়ন সহায়তা প্রদান করা হবে। সম্প্রতি ঢাকায় রবির করপোরেট অফিসে সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়। এই সহযোগিতার মাধ্যমে ব্র্যাক ব্যাংক
বিডিঅ্যাপসের ডেভেলপারদের জন্য বিশেষায়িত আর্থিক সেবা দেবে। এ ছাড়া তরুণ ডেভলেপারদের অ্যাপের প্রচার, বিকাশ
ও টেকসই পরিচালনায় সহায়তা করা হবে। এই উদ্যোগের লক্ষ্য হচ্ছে দেশের তরুণ ডিজিটাল উদ্যোক্তাদের ক্ষমতায়ন এবং তাদের প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়া।
অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব এসএমই সৈয়দ আব্দুল মোমেন, হেড অব স্মল বিজনেস অ্যান্ড ডিস্ট্রিবিউটর ফাইন্যান্স আলমগীর হোসেন, হেড অব মিডিয়াম বিজনেস অ্যান্ড সাপ্লাই চেইন ফাইন্যান্স ইন্দ্রজিৎ সুর, হেড অব এসএমই স্ট্র্যাটেজি, ইনোভেশন অ্যান্ড নিউ বিজনেস মোহাম্মদ জাকিরুল ইসলাম। রবি আজিয়াটা পিএলসির পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ , হেড অব মার্কেটিং শওকত কাদের চৌধুরী, ডিরেক্টর (কাস্টমার ভ্যালু সল্যুশনস) মানিক লাল দাস ও জেনারেল ম্যানেজার (ভিএএস অ্যান্ড ডিজিটাল সার্ভিসেস) শফিক শামসুর রাজ্জাক। অনুষ্ঠানে রবির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ বলেন, “ব্র্যাক ব্যাংকের সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে তরুণ অ্যাপ ডেভেলপারদের উদ্ভাবনী ধারণাকে টেকসই ব্যবসায় রূপ দিতে প্রয়োজনীয় অর্থায়ন সহায়তা প্রদান করা হবে।
এই উদ্যোগ তরুণ ডেভেলপারদের এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে। দেশের ডিজিটাল অর্থনীতিকে শক্তিশালী করতেও ভূমিকা রাখবে।” উল্লেখ্য, বিডিঅ্যাপস রবি আজিয়াটা পিএলসির একটি ডিজিটাল উদ্যোগ। বর্তমানে দেশের অন্যতম শীর্ষস্থানীয়
মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম বিডিঅ্যাপস, যা দেশের ডেভেলপারদের উদ্ভাবনী সমাধান বাস্তবে রূপ দিতে টুলস, রিসোর্সসহ বিভিন্ন সহায়তা দিয়ে থাকে।
রবি সম্পর্কে: রবি আজিয়াটা পিএলসি (‘রবি’) একটি পাবলিক লিমিটেড কোম্পানি যেখানে এশিয়ার টেলিযোগাযোগ বাজারের অন্যতম কোম্পানি মালয়েশিয়াভিত্তিক আজিয়াটা গ্রুপ বারহাদের সিংহভাগ মালিকানা (৬১.৮২%) রয়েছে। এছাড়া রবিতে পাবলিক শেয়ারহোল্ডারদের (১০%) পাশাপাশি বিশ্ব টেলিযোগাযোগ বাজারের অন্যতম কোম্পানি ভারতী এয়ারটেলের (ভারত) শেয়ার রয়েছে ২৮.১৮%। রবি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর। দেশের মানুষের জন্য প্রতিনিয়ত নতুন
নতুন ডিজিটাল সেবা আনছে কোম্পানিটি। দেশের প্রতিটি প্রান্তে উদ্ভাবনী সেবা পৌঁছে দেয়ার উদ্দেশে রবি অব্যাহত বিনিয়োগের মাধ্যমে শক্তিশালী টেলিযোগাযোগ অবকাঠামো গড়ে তুলেছে। দেশজুড়ে থাকা এ অবকাঠামো ডিজিটাল পণ্য ও সেবা সরবরাহের পাশাপাশি ক্রমবর্ধমান ডিজিটাল প্রতিবেশ গড়ে তুলতে মুখ্য ভূমিকা পালন করছে। শহর কিংবা গ্রাম যেখানেই হোক রবির হাত ধরে ডিজিটাল বাংলাদেশের পথে হাটছে দেশবাসী।
ডেইলি শেয়ারবাজার ডটকম/শে
































Recent Comments