ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিডিকম অনলাইন লিমিটেডের ২৯তম বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর০ সকাল ১০ টা ৩০ মিনিটে ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় কোম্পানিটি মোট দশ শতাংশ অর্থাৎ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ হারে নগদ এবং ৫ শতাংশ হারে স্টক ডিভিডেন্ড ঘোষণা ও অনুমোদন করেছে।
কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
কোম্পানির চেয়ারম্যান ওয়াহিদুল হক সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রতিষ্ঠানের পরিচালক কুররাততুল আইন সিদ্দিকী, মোঃ শফিকুল আলমসহ স্বতন্ত্র পরিচালক দাস দেব প্রসাদ ও এয়ার ভাইস মার্শাল মোঃ জাহিদুর রহমান (অবসরপ্রাপ্ত) এবং ব্যবস্থাপনা পরিচালক এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ নজরুল ইসলাম (অবসরপ্রাপ্ত) উপস্থিত ছিলেন।
































Recent Comments