সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদপুঁজিবাজার নিয়ে প্রতারণা, বিনিয়োগকারীদের সতর্ক করল বিএসইসি
spot_img
spot_img

পুঁজিবাজার নিয়ে প্রতারণা, বিনিয়োগকারীদের সতর্ক করল বিএসইসি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পুঁজিবাজারে বিনিয়োগ সংক্রান্ত প্রতারণামূলক কর্মকাণ্ডের তথ্য পেয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মার্কেট ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট। এ বিষয়ে বিনিয়োগকারীদের সতর্ক থাকার জন্য অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতারকচক্র কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে (হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম) বিনিয়োগকারীদের লোভনীয় বার্তা পাঠিয়ে থাকে। প্রথমে সামান্য মুনাফা দেখিয়ে বিনিয়োগকারীদের আস্থা অর্জন করা হয়, পরে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে বড় অঙ্কের বিনিয়োগে প্রলুব্ধ করা হয়। এরপর ভুক্তভোগীকে জানানো হয়, যেই মোবাইল অ্যাপের মাধ্যমে বিনিয়োগ করা হয়েছে সেখানে সমস্যা হয়েছে এবং আরও অর্থ দিতে হবে। অতিরিক্ত অর্থ নেওয়ার পর প্রতারকচক্র ভুক্তভোগীকে ব্লক করে দেয়।

বিএসইসি বিনিয়োগকারীদের সতর্ক করে বলেছে, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারকচক্র পুঁজিবাজারে বিনিয়োগের জন্য লোভনীয় প্রস্তাব দিয়ে প্রতারণার চেষ্টা করছে। বিনিয়োগকারীরা এসব প্রলোভনমূলক প্রস্তাব থেকে সাবধান থাকুন। পুঁজিবাজারে বিনিয়োগের জন্য নিজ নামে বিও আইডি থাকা আবশ্যক, যা নিবন্ধিত স্টক ব্রোকার বা ডিপোজিটরি পার্টিসিপ্যান্টের মাধ্যমে খোলা হয়। নিজ নামে বিও হিসাব ছাড়া এবং নিবন্ধিত স্টক ব্রোকার, মার্চেন্ট ব্যাংকার বা পোর্টফোলিও ম্যানেজারের মাধ্যমে ছাড়া পুঁজিবাজারে সিকিউরিটিজ ক্রয়-বিক্রয় বা আর্থিক লেনদেন করা থেকে বিরত থাকতে হবে।

উল্লেখ্য, সিকিউরিটিজ বা শেয়ার ক্রয়-বিক্রয় সংক্রান্ত লেনদেন বিনিয়োগকারীর নিজ নামে পরিচালিত বিও হিসাবে সঠিকভাবে প্রতিফলিত হচ্ছে কিনা তা নিশ্চিত করা জরুরি। বিনিয়োগকারীর স্বার্থে এ বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ করা হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments