ডেইলি শেয়ারবাজার ডেস্ক: কলকাতার গণ্ডি পার করে পুরো ভারতের আকাশে উড়ছে দেব-মিঠুনের ‘প্রজাপতি’। গত বছরের ২৩ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। আর তারপর থেকেই আলোচনায় রয়েছে সিনেমার দুই মূখ্য অভিনেতা দেব-মিঠুন।

বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পেয়েছে মিঠুন চক্রবর্তী এবং দেব অভিনীত ‘প্রজাপতি’। বহু রাজনৈতিক ঝঞ্ঝা পেরিয়ে অবশেষে সাফল্য মিলেছে। পাশাপাশি বিশেষ পুরষ্কারে ভূষিত করা হয়েছে অভিনেতা মিঠুন চক্রবর্তীকে। ডব্লিউএফজেএ ২০২৩ অ্যাওয়ার্ডে সেরা অভিনেতা পপুলার বিভাগে সম্মানিত হলেন ‘মহাগুরু’।
১ জানুয়ারি প্রজাপতি হাউজফুল গেছে গোটা দেশের বিভিন্ন রাজ্যের অধিকাংশ প্রেক্ষাগৃহে। একদিনেই ব্যবসা ছাপিয়ে গিয়েছে ১ কোটি টাকার বেশি। ছবি দ্বিতীয় সপ্তাহে পড়তে আরও বেড়েছে লাভের অঙ্ক। মুক্তির পর প্রথম সপ্তাহে ছবির আয় ছিল ২.১৭ কোটি টাকা। এদিকে দ্বিতীয় সপ্তাহে সেটা পৌঁছেছে ২.৮৫ কোটি টাকায়। বাংলা সিনেমার ইতিহাসে নতুন রেকর্ড করেছে ‘প্রজাপতি’।
ডব্লিউএফজে ২০২৩-এ সেরা অভিনেতা পপুলার বিভাগে মনোনয়ন পেয়েছিলেন ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ এর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’ এর জন্য আবির চট্টোপাধ্যায়। ‘রাবণ’ এর জন্য জিৎ এবং ‘কিশমিশ’ এর জন্য দেব। যদিও সবাইকে ছাপিয়ে গেছে মিঠুন। তাছাড়া সেরা সিনেমার বিভাগে পুরস্কৃত হয়েছে ‘প্রজাপতি’। এবং সেরা অভিনেতার সম্মান পেয়েছেন দেব। পাশাপাশি ছবির অপর এক তারকা খরাজ মুখোপাধ্যায় পেয়েছেন সেরা কমিক অভিনেতার পুরস্কার।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments