ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে পাঁচ কার্যদিবসের মধ্যে ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখ ‘ব্যাংক হলিডে’ উপলক্ষে ব্যাংকের লেনদেন বন্ধ থাকায় পুঁজিবাজারে লেনদেন বন্ধ ছিল অর্থাৎ পুঁজিবাজারে চার কার্যদিবস লেনদেন হয়। আলোচ্য সময়ে বা ২৯ ডিসেম্বর, ২০২৪ থেকে ২ জানুয়ারি, ২০২৫ তারিখ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৪৩.৭৫ শতাংশ। এদিকে সপ্তাহটিতে খুলনা প্রিন্টিংয়ের ২৯.১১ শতাংশ দর বেড়ে দ্বিতীয় স্থানে এবং ইয়াকিন পলিমারের ১৯.০৫ শতাংশ দর বেড়ে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া সপ্তাহজুড়ে এ তালিকায় আরও রয়েছে- লিগ্যাসি ফুটওয়্যার, রূপালী ব্যাংক, মার্কেন্টাইল ইন্সুরেন্স, হামি ইন্ডাস্ট্রিজ, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, এস.আলম কোল্ড রোল্ড স্টিলস এবং ওয়ান ব্যাংক পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments