ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে (১৭ নভেম্বর-২১ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে লেনদেন হওয়া শীর্ষ দশ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। তাতে সপ্তাহ শেষে ব্লকে লেনদেনের শীর্ষে উঠে এসেছে বীচ হ্যাচারি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সমাপ্ত সপ্তাহে ব্লক মার্কেটে কোম্পানিটির লেনদেন হয়েছে ১৮ কোটি ২৯ লাখ টাকা। তালিকার দ্বিতীয় স্থানে উঠে আসা মিডল্যান্ড ব্যাংক পিএলসির লেনদেন হয়েছে ১৭ কোটি ৮২ লাখ ৪০ হাজার টাকা। এবং ১২ কোটি টাকা লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে প্রাইম ব্যাংক পিএলসি।
সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্যান্য কোম্পানির মধ্যে- ইস্টার্ন ব্যাংক, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো, ফাইন ফুডস, রিলায়েন্স ইন্স্যুরেন্স, আলিফ ইন্ডাস্ট্রিস, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এবং বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments