ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে (২১ থেকে ২৫ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ পর্যন্ত) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৬ কোটি ৯৯ লাখ ৭২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যার মধ্যে ব্লক মার্কেটের শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ৮৩ কোটি ৩১ লাখ ১০ হাজার টাকা। ডিএসই‘র সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, আলোচ্য সপ্তাহে ব্লক মার্কেটেব্র্যাক ব্যাংকের ২০ কোটি ৩৪ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার শীর্ষে রয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা ফাইন ফুডসের ২০ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর প্রাইম ব্যাংকের ১১ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করে শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে- খান ব্রাদাসের ৭ কোটি ১৭ লাখ, ওরিয়ন ইনফিউশনের ৬ কোটি ৫৪ লাখ, এশিয়াটিক ল্যাবরেটরিজের ৫ কোটি ৩ লাখ, তৌফিকা ফুডসের ৪ কোটি ২১ লাখ, শ্যামপুর সুগার মিলসের ৩ কোটি ৫৩ লাখ, প্যারামাউন্ট টেক্সটাইলের ২ কোটি ৭৩ লাখ ও সি পার্ল বিচ রিসোর্টের ২ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আ


























Recent Comments