ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে অর্থাৎ ৪ আগস্ট, ২০২৪ তারিখ থেকে ৮ আগস্ট, ২০২৪ তারিখ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) আগের তুলনায় বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১০.০৬ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা ১১.৪২ পয়েন্টে অবস্থান করছে।
এই হিসেব অনুযায়ী, ডিএসইর সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) আগের তুলনায় ১.৩৬ পয়েন্ট বা ১৩.৫২ শতাংশ বেড়েছে।
আলোচ্য সপ্তাহে খাতগুলোর মধ্যে সিরামিকস খাতে সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) সর্বোচ্চ পয়েন্টে অবস্থান করছে। এই খাতে পিই রেশিও ৩৭.১৫ পয়েন্টে অবস্থান করছে।
এছাড়া আলোচ্য সাপ্তাহে অন্যান্য খাতগুলোর মধ্যে ডিএসইর সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বিবিধ খাতে ৩০.৯৭ পয়েন্ট, মিউচুয়াল ফান্ড খাতের দর ৩০.২৭ পয়েন্ট, কাগজ খাতে ২২.৪৮ পয়েন্ট, ট্যানারি খাতে ২০.৮৪ পয়েন্ট, আইটি খাতে ২০.৪৬ পয়েন্ট, সেবা-আবাসন খাতে ১৭.৯০ পয়েন্ট, আর্থিক খাতে ১৭.৩৪ পয়েন্ট, খাদ্য খাতে ১৬.৭২ পয়েন্ট, প্রকৌশল খাতে ১৬.১৬ পয়েন্ট, বীমা খাতে ১৫.৬৩ পয়েন্ট, বস্ত্র খাতে ১৫.২৫ পয়েন্ট, ভ্রমণ ও অবকাশ খাতে ১৪.৭৮ পয়েন্ট, সিমেন্ট খাতে ১৪.২৩ পয়েন্ট, পাট খাতে ১৩.৯৯ পয়েন্ট, ওষুধ খাতে ১৩.৩৬ পয়েন্ট, টেলিকমিউনিকেশনে ১২.১০ পয়েন্ট, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৯.৩২ পয়েন্ট এবং ব্যাংক খাতে ৬.৩১ পয়েন্টে অবস্থান করছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.


































Recent Comments