ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন করেছে যমুনা অয়েল কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচিত সপ্তাহে কোম্পানিটির ব্লক মার্কেটে সর্বোচ্চ ১১৮ কোটি ৮৬ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে মেঘনা পেট্রোলিয়াম সর্বোচ্চ ৭৯ কোটি ৬৩ লাখ ৩০ হাজার টাকার শেয়ার ব্লকে লেনদেনের মাধ্যমে এর দ্বিতীয় এবং প্রগতী লাইফ ইন্স্যুরেন্সের সর্বোচ্চ ৩০ কোটি ৪ লাখ ৪০ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়ে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আলোচ্য সাপ্তাহে ব্লকে লেনদেন হওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ফাইন ফুডস, ইউনিলিভার কনজুমার, ন্যাশনাল ব্যাংক, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, রূপালী লাইফ ইন্স্যুরেন্স এবং লাভেলো।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.


































Recent Comments