ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে অর্থাৎ ২৪ মার্চ থেকে ২৮ মার্চ, ২০২৪ তারিখ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষ স্থানে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরটরিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির প্রতিদিন গড়ে ২৮ কোটি ৩২ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটির শেষ কার্যদিবসে সর্বশেষ লেনদেন দর হয়েছে ৪৮ টাকা ২০ পয়সা। এদিকে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস সপ্তাহজুড়ে গড়ে প্রতিদিন ২৪ কোটি ৩৭ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন করে এই তালিকার দ্বিতীয় স্থানে এবং আলিফ ইন্ডাস্ট্রিজের ১৯ কোটি ৯৫ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তৃতীয় স্থানে রয়েছে।
সাপ্তাহটিতে লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির মধ্যে আরও রয়েছে বেস্ট হোল্ডিংস, গোল্ডেন সন, ফু-ওয়াং সিরামিক, শাইনপুকুর সিরামিক, মালেক স্পিনিং, ফরচুন সুজ এবং এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
























Recent Comments