ডইলি শেয়াবাজার ডেস্ক: ফ্রান্সের প্যারিসে গ্রেভিন মিউজিয়ামের পক্ষ থেকে বিশেষ সম্মান জানানো হয়েছে বলিউড সুপারস্টার শাহরুখ খানকে। তাকে নিয়ে বানানো হয়েছে বিশেষ স্বর্ণমুদ্রা। যা শাহরুখের নামে তৈরি করা প্রথম স্বর্ণমুদ্রা।

সোনার কয়েনটিতে ফুটে উঠেছে শাহরুখের ছবি। এই প্রথম কোনও অভিনেতার নামে এমন স্বর্ণমুদ্রা তৈরি করা হয়েছে বলে জানা গেছে। আর এ সম্মান পেয়ে আপ্লুত স্বয়ং শাহরুখ ও তার ভক্ত-অনুরাগীরা।
বিভিন্ন জায়গা থেকে বিশেষ সম্মানে ভুষিত হলেও সব মিলিয়ে বেশ চাপেই আছেন শাহরুখ। তার পরিচালিত প্রথম সিরিজের কাজ করছেন তিনি। এদিকে ছেলের ক্যারিয়ার সামলাতে খুলে দিয়েছেন পোশাকের কোম্পানি। আবার মেয়ে সুহানার ক্যারিয়ার গড়তে ২০০ কোটি টাকা খরচ করে ছবি প্রযোজনা করতে চলেছেন বলিউড বাদশা।
ইতোমধ্যে পরিচালক নেটফ্লিক্সে ‘দ্য আর্চিস’ ছবি দিয়ে বলিউডে হাতে খড়ি হয়েছে সুহানার। তবে তার অভিনয় খুব একটা দাগ কাটতে পারেনি। উলটে নানা ট্রলের সম্মুখীন হয়েছেন তিনি। তবে এসব কোনোকিছুকেই পাত্তা দেয়নি সুহানা-শাহরুখ কেউ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.
































Recent Comments