সোমবার, ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলা‘বিনা প্রতিদ্বন্দ্বিতায়’ বিসিবির সভাপতি তামিম
spot_img
spot_img

‘বিনা প্রতিদ্বন্দ্বিতায়’ বিসিবির সভাপতি তামিম

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পরিচালক হওয়ার পর সভাপতি পদে একক প্রার্থী ছিলেন তামিম ইকবাল। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন তামিম। পরিচালকদের কোনো ভোটাভুটির প্রয়োজন পড়েনি। সবমিলিয়ে বিসিবির ১৮তম এবং নির্বাচিত ষষ্ঠ সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা। তিনি পেয়েছেন ৬৬ ভোট। ৭৩ ভোট পেয়ে ক্লাব ক্যাটাগরি (ক্যাটাগরি-২) থেকে বিসিবি পরিচালক নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল। বিসিবির সর্বশেষ অ্যাডহক কমিটির প্রধান ছিলেন তামিম।

মিরপুরে রোববার (৭ জুন) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আট মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে বিসিবি নির্বাচন। সকাল ১০টায় শুরু হয়েছিল ভোটগ্রহণ। বিকেল ৪টায় শেষ হয় সেই কার্যক্রম। এরপর ফল গণনা শুরু হয়। সেই কার্যক্রম শেষ হয় সন্ধ্যা ৬টায়।

ক্লাব ক্যাটাগরি থেকে লড়েছেন ১৬ জন। তাদের মধ্যে ১২ জন নির্বাচিত হয়েছেন পরিচালক হিসেবে। বোরহানুল পাপ্পু, আমজাদ হোসেন, ফায়াজুর রহমান মিতু ও ইমরোজ আহমেদ হেরে গেছেন।

তামিমের ৭৩ ভোটের পর দ্বিতীয় সর্বোচ্চ ৭২ ভোট পেয়েছেন সাইদ ইব্রাহিম আহমেদ এবং ইশরাফিল খসরু। মাসুদুজ্জামান ৭০ এবং ফয়সাল ইয়াসির পেয়েছেন ৬৮ ভোট। ক্লাব ক্যাটাগরিতে মোট ভোট ছিল ৭৬টি। এর মধ্যে ৭৪টি ভোট কাস্ট হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments