সোমবার, ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদবিনিয়োগকারীদের হতাশ করলো ৩ কোম্পানি
spot_img
spot_img

বিনিয়োগকারীদের হতাশ করলো ৩ কোম্পানি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি ৩০ জুন,২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ‘নো’ ডিভিডেন্ড ঘোষণা করেছে। নিম্নে কোম্পানিগুলোর তথ্য তুলে ধরা হলো:

রেনউইক যজ্ঞেশ্বর

৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য কোন প্রকার ডিভিডেন্ড ঘোষণা না করে বিনিয়োগকারীদের হতাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কো. (বিডি) লিমিটেড। এছাড়া কোম্পানিটির লোকসানের পাল্লা ভারি থেকে আরো ভারি হচ্ছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪৩.২৪ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২৩.৩২ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ০.১৯ টাকা (নেগেটিভ) এবং শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৬৬.৪৮ টাকা (নেগেটিভ) ।

আরএন স্পিনিং লিমিটেড

পুঁজিবাজারে তালিকাভুক্ত আরএন স্পিনিং লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। আজ অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৯ পয়সা লোকসান হয়েছে। আগের বছর শেয়ার প্রতি লোকসান হয়েছিল ১৮ পয়সা।

আগামী ২১ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ নভেম্বর ।

আনলিমা ইয়ার্ণ

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান আনলিমা ইয়ার্ণ অ্যান্ড ডাইং লিমিটেড গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের ডিভিডেন্ড সংক্রান্ত সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ‘নো’ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৮ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ০৫ পয়সা ।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১০ টাকা ৩৪ পয়সা।

আগামী ২০ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments