বুধবার, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাবিপিএল দিয়ে ক্রিকেটে ফেরার ঘোষণা তামিমের
spot_img
spot_img

বিপিএল দিয়ে ক্রিকেটে ফেরার ঘোষণা তামিমের

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ক্রিকেটের বাইরে থাকা তামিম ইকবাল আগামী বিপিএল দিয়ে মাঠে ফেরার ঘোষণা দিয়েছেন। সোমবার বনানীতে এক সংবাদ সম্মেলন করে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। এছাড়া আন্তর্জাতিক ক্যারিয়ারের বিষয়ে আগামী জানুয়ারির পরে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন দেশসেরা ওপেনার খ্যাত তামিম।

তামিম বলেন, ‘বিশ্বকাপের পর আমার আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যতটা কী হবে সেটার একটা পরিষ্কার সিদ্ধান্তে আসা দরকার ছিল। এসব নিয়ে পাপন ভাইয়ের (বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন) সঙ্গে খোলামেলা কথা-বার্তা হয়েছে।

তিনি বলেন, ‘উনারও (বিসিবি সভাপতি) অনেক কিছু শেয়ার করার ছিল। আমি তাদের বলেছি, কী করতে চাই, না চাই। তারপরে উনি বললেন, যেহেতু সামনে নির্বাচন, জানুয়ারি পর্যন্ত উনার অনেক ব্যস্ততা আছে। জানুয়ারি পর্যন্ত আমাকে বলেছেন একটু থামতে। আমি হয়তো বিপিএল দিয়ে ক্রিকেট শুরু করবো। এরপর ধারণা পাবেন কি করব না করব।

সংবাদ সম্মেলনে তামিম জানিয়েছেন, তিনি তার আন্তর্জাতিক ক্যারিয়ারের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। বোর্ড সভাপতি অপেক্ষা করতে বলায় তিনি তাদের চাওয়াকে সম্মান জানিয়ে সিদ্ধান্ত জানাতে অপেক্ষা করবেন। জাতীয় নির্বাচন এবং বিপিএলের পরে সিদ্ধান্ত জানাবেন তিনি।

তামিম ইকবাল গত জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে নেতৃত্ব ছাড়ার পাশাপাশি হুট করে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেন। এরপর প্রধানমন্ত্রীর আহ্বানে অবসর ভেঙে ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত নেন তিনি। সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ওয়ানডে খেলেন।

ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে যাওয়ার কথা ছিল তার। কিন্তু ফিটনেস জটিলতার কারণে শেষ পর্যন্ত বিশ্বকাপে যাওয়া হয়নি তামিমের। আন্তর্জাতিক ক্যারিয়ারের বিষয়ে সিদ্ধান্ত নিতে তামিম সোমবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসভবনে বৈঠক করতে যান তিনি। এরপর সংবাদ মাধ্যমের সামনে বিসিবি সভাপতি কথা বলেন। পরে সংবাদ সম্মেলন ডাকেন তামিমও।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments