বুধবার, ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিবিমা খাতে বড় সংস্কার: এখন তল্লাশি ও সম্পদ জব্দের ক্ষমতা পাচ্ছে আইডিআরএ
spot_img
spot_img

বিমা খাতে বড় সংস্কার: এখন তল্লাশি ও সম্পদ জব্দের ক্ষমতা পাচ্ছে আইডিআরএ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশের বিমা খাতে দীর্ঘদিনের অনিয়ম, জালিয়াতি এবং গ্রাহক হয়রানি বন্ধে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। নিয়ন্ত্রক সংস্থা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে (আইডিআরএ) আরও শক্তিশালী করতে ‘বিমা আইন, ২০১০’-এ বড় ধরনের সংশোধনী আনা হচ্ছে। এই পরিবর্তনের ফলে সংস্থাটি প্রথমবারের মতো বিমা কোম্পানির নথিপত্র তল্লাশি এবং সম্পদ জব্দের মতো বিশেষ ক্ষমতা পেতে যাচ্ছে। ইতিমধ্যে সংশোধিত আইনের খসড়াটি অর্থ মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে এবং চূড়ান্ত অনুমোদনের জন্য তা আইন মন্ত্রণালয়ে পাঠানোর প্রক্রিয়া চলছে।

প্রস্তাবিত খসড়া অনুযায়ী, কোনো কোম্পানির বিরুদ্ধে অতিরিক্ত বা কম অর্থে দাবি নিষ্পত্তি, বেআইনি কমিশন লেনদেন কিংবা অর্থ আত্মসাতের অভিযোগ উঠলে আইডিআরএ সরাসরি অনুসন্ধান চালাতে পারবে। কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে যুক্তিসংগত সন্দেহ তৈরি হলে তিনি অনুমোদিত কর্মকর্তাকে তল্লাশি ও জব্দের নির্দেশ দিতে পারবেন। সংশ্লিষ্ট কর্মকর্তা প্রয়োজনে ভবনে প্রবেশ, লকার বা আলমারি ভেঙে নথিপত্র জব্দ এবং এর অনুলিপি তৈরি করতে পারবেন। এই প্রক্রিয়ায় পুলিশি সহায়তা নেওয়া যাবে এবং পুলিশ সেই সহায়তা দিতে বাধ্য থাকবে। তদন্ত চলাকালে কেউ তথ্য গোপন করলে বা সহযোগিতা না করলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া যাবে।

নতুন বিধানে আরও বলা হয়েছে, অনুসন্ধানের সময় সংশ্লিষ্ট ব্যক্তিকে শপথের অধীনে জিজ্ঞাসাবাদ করা যাবে এবং সেই বক্তব্য আদালতে তথ্যপ্রমাণ হিসেবে গণ্য হবে। তবে ক্ষমতার অপব্যবহার রোধে কিছু সুরক্ষা কবজও রাখা হয়েছে। যেমন—জব্দ করা নথি সাধারণত ১৮০ দিনের বেশি রাখা যাবে না এবং তদন্ত শেষে ৩০ দিনের মধ্যে তা ফেরত দিতে হবে। এছাড়া ক্ষতিগ্রস্ত ব্যক্তি সরকারের কাছে আপিল করার সুযোগ পাবেন। বিমা কোম্পানির অর্থায়নে পরিচালিত ফাউন্ডেশন বা সহযোগী প্রতিষ্ঠানগুলোকেও এখন থেকে আইডিআরএ-র তদারকির আওতায় আনা হচ্ছে।

আইডিআরএ-র চেয়ারম্যান ড.আসলাম আলম জানিয়েছেন, অংশীজনদের সঙ্গে আলোচনা শেষ করে খসড়াটি এখন মন্ত্রণালয় পর্যায়ে রয়েছে। এর মূল লক্ষ্য হলো বিমা খাতে সুশাসন প্রতিষ্ঠা এবং গ্রাহকের অর্থের সুরক্ষা নিশ্চিত করা। তবে বিমা গ্রাহক সাজ্জাদুল ইসলামের মতো ভুক্তভোগীরা বলছেন, বছরের পর বছর বিমা দাবির টাকার জন্য ঘুরতে হয়; নিয়ন্ত্রক সংস্থা শক্তিশালী হলে তাদের ভোগান্তি কমবে।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments