সোমবার, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণবিলম্বিত বাজারে সূচকে উত্থান: বেড়েছে লেনদেন
spot_img
spot_img

বিলম্বিত বাজারে সূচকে উত্থান: বেড়েছে লেনদেন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। প্রায় দেড় ঘন্টা ডিএসই’র সফটওয়্যারে কারিগরি ত্রুটির কারণে লেনদেন বন্ধ থাকায় বিকাল সাড়ে তিনটা পর্যন্ত সময় বাড়িয়ে দেয় ডিএসই। আজকের বিলম্বিত বাজারে সূচক উত্থানের পাশাপাশি বেড়েছে দৈনিক লেনদেনের পরিমাণ। পুঁজিবাজারে আজ ৫৬.৩০ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ১৮ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৯২ শতাংশ বা ৫৭.৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৬৫.১২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২০.০২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৯.৩৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩১.১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৩০৬.০৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১০টির, কমেছে ১৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৫৬.৩০ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৬৯ কোটি ৪৭ লাখ ৬৮ হাজার ৪৬৫টি শেয়ার ২ লাখ ৯০ হাজার ৮৪২ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৭৯৩ কোটি ২ লাখ ৮২ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১৫ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫৪ শতাংশ বা ৩৪.০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ৩০৭.৩৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৩৫৯.৩৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.২১ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ২৭৪.৯১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২৭০টির, কমে ৭৯টির এবং অপরিবর্তিত রয় ২৬টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৭২.৩৯ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৬৭ কোটি ৬৮ লাখ ৭৪ হাজার ৭৯৭টি শেয়ার ২ লাখ ৮০ হাজার ৩২৩ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৭৮৯ কোটি ৮৫ লাখ ৬৪ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৩ কোটি ১৭ লাখ ১৮ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৩৩ শতাংশ বা ৬০.৯৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৩৭৯.৫৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩২০ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৭০টির, কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৭১ কোটি ৭৯ লাখ ৭১ হাজার ৯০১ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৯ কোটি ৭৪ লাখ ৭৮ হাজার ৭০১ টাকা। অর্থাৎ সিএসইতে লেনদেন বেড়েছে ২ কোটি ৪ লাখ ৯৩ হাজার ২০০ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments