ডেই শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওরিয়ন গ্রুপের ২ কোম্পানি বিশেষ সাধারণ সভার (ইজিএম) তারিখ, সময়, ভেন্যু এবং রেকর্ড ডেট জানিয়েছে। কোম্পানি দুইটি হচ্ছে- ওরিয়ন ফার্মা ও ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ওরিয়ন ফার্মা: ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের লেনদেনের তথ্য অনুমোদনের জন্য ইজিএম আহ্বান করেছে আগামী ২৩ ডিসেম্বর বিকাল ৪টা ৪৫ মিনিটে। কোম্পানিটির ইজিএম ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।
ওরিয়ন ইনফিউশন: ইজিএম আগামী ২৩ ডিসেম্বর বিকাল ৩টা ৪৫ মিনিটে ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।
কোম্পানি দুইটির ইজিএম সংক্রান্ত রেকর্ড তারিখ আগামী ১৭ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
























Recent Comments