রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিবিশ্ব দৃষ্টি দিবস ২০২৬ উপলক্ষে নওগাঁয় এমটিবি ফাউন্ডেশনের চক্ষু চিকিৎসা সেবা প্রদান
spot_img
spot_img

বিশ্ব দৃষ্টি দিবস ২০২৬ উপলক্ষে নওগাঁয় এমটিবি ফাউন্ডেশনের চক্ষু চিকিৎসা সেবা প্রদান

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিশ্ব দৃষ্টি দিবস ২০২৬ উদযাপন এবং এ বছরের প্রতিপাদ্য ‘লাভ ইউর আইজ’ কে সামনে রেখে এমটিবি ফাউন্ডেশন, ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল এর সহযোগিতায় সম্প্রতি নওগাঁয় ‘কমিউনিটি আই হেলথ পার্টনারশিপ ফর প্রিভেন্টিং অ্যাভয়েডেবল ব্লাইন্ডনেস অ্যামং দ্য ম্যাঙ্গো গ্রোয়ার্স অ্যান্ড এথনিক কমিউনিটি’ শীর্ষক প্রকল্পের আওতায় বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করেছে। অনুষ্ঠানে এমটিবি ফাউন্ডেশনের সিইও সামিয়া চৌধুরী এবং সহযোগী নাজমুস সাকিব উপস্থিত ছিলেন। রাজশাহী বিভাগের অর্থনীতির মূল ভিত্তি হলো আম চাষ । স্থানীয় ও জাতীয় কৃষি অর্থনীতিতে আম চাষিরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কাজের ধরনের কারণে আম চাষিদের তীব্র সূর্যালোক, অতিবেগুনি রশ্মি, ধূলিকণা ও বিভিন্ন ক্ষতিকর কৃষি রাসায়নিকের মধ্যে দীর্ঘ সময় খোলা মাঠে কাজ করতে হয়। ফলে তাঁদের চোখে জটিল স্বাস্থ্য সমস্যা তৈরির ঝুঁকি বহুলাংশে বেড়ে যায়, যা সরাসরি তাঁদের জীবিকাকে প্রভাবিত করে। এই কর্মসূচির আওতায় উল্লেখযোগ্য সংখ্যক সুবিধাবঞ্চিত মানুষ, বিশেষ করে আম চাষি ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের চক্ষু পরীক্ষা, ওষুধ সরবরাহ, প্রেসক্রিপশন চশমা বিতরণসহ ছানি, টেরিজিয়াম, ডিসিআর এবং ডিসিটি সার্জারির মতো মৌলিক চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়। পাশাপাশি প্রাথমিক চক্ষু পরিচর্যা ও চোখের যত্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য গঠনমূলক সেশন অনুষ্ঠিত হয়। এ বছরের মধ্যে নওগাঁ জেলায় এমন আরও কয়েকটি চক্ষু শিবির আয়োজনের পরিকল্পনা রয়েছে এমটিবি ফাউন্ডেশনের।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments