ডেইলি শেয়ারবাজার ডেস্ক: নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে ১১ বছর দায়িত্ব পালন শেষে সরে দাঁড়াচ্ছেন ডেভিড হোয়াইট। ভারতে অক্টোবর-নভেম্বরে পঞ্চাশ ওভারের বিশ্বকাপ হবে। অথচ তিনি দায়িত্ব ছাড়ছেন আগামী আগস্টে।

১৯৯৫ সালে নিউজিল্যান্ড ক্রিকেটে প্রধান নির্বাহী নিয়োগের সুপারিশ করার পর চতুর্থ ব্যক্তি হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। হোয়াইট মনে করছেন, দায়িত্ব ছেড়ে দেওয়ার জন্য এর চেয়ে ভালো সময় হতে পারে না।
ডেভিড হোয়াইট বলেন, ‘আমি মনে করছি, সরে যাওয়ার জন্য এটাই আমি, আমার পরিবার ও নিউজিল্যান্ড ক্রিকেটের জন্য সেরা সময়। নিউজিল্যান্ড ক্রিকেট এখন ভারসাম্যপূর্ণ আর্থিক কাঠামোর ওপর দাঁড়িয়েছে, দীর্ঘমেয়াদি স্পন্সর চুক্তিও আছে।’
তিনি বলেন, ‘ব্ল্যাকক্যাপসরা এখন শক্তিশালী। আমাদের নারী ক্রিকেট বেশ শক্ত। হাইপারফরম্যান্স প্রোগ্রাম ঠিক মতো এগোচ্ছে, ঘরোয়া ক্রিকেটের ভিত্তি শক্ত হয়েছে। আমার মনে হচ্ছে সরে যাওয়ার জন্য এটাই সেরা সময়।
ডেভিড হোয়াইটের প্রশংসা করে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মার্টিন সেনেডেন বলেছেন, ‘আমরা দেখেছি, তার সময়ে নিউজিল্যান্ড তিনবার বিশ্বকাপের ফাইনালে উঠেছে। তার অর্থনৈতিক পরিকল্পনায় আয় বেড়েছে, নিউজিল্যান্ড ক্রিকেটে বিনিয়োগ বেড়েছে। তার প্রশাসনিক দক্ষতা অসাধারণ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.
































Recent Comments