ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ৭ আগস্ট, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে রয়েছে এসিআই ফর্মুলেশনস, আফতাব অটো এবং মুন্নু সিরামিকস। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ এসিআই ফর্মুলেশনের শেয়ারের দর আগের কার্যদিবসের তুলনায় ১২ টাকা ৬০ পয়সা বা ১০ শতাংশ, আফতাব অটোর ৩ টাকা ৮০ পয়সা বা ১০ শতাংশ এবং মুন্নু সিরামিকসের ৭ টাকা ৬০ পয়সা বা ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এছাড়া এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- দেশ গার্মেন্টস, প্রগতি ইন্স্যুরেন্স, এসিআই, আইডিএলসি, একমি ল্যাবরেটরিজ, মীর আখতার এবং লংকাবাংলা ফাইন্যান্স।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.




























Recent Comments