ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ৮ জানুয়ারি, ২০২৫ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ১ টাকা ৪০ পয়সা বা ৮.১৯ শতাংশ। এদিকে জাহিন স্পিনিং পিএলসির শেয়ার দর আগের দিনের তুলনায় ৪০ পয়সা বা ৬.৪৫ শতাংশ বেড়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং লিগেসি ফুটওয়ার লিমিটেডের শেয়ার দর আগের দিনের তুলনায় ৫.৮৫ শতাংশ বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ডিএন টেলিকম, অগ্নি সিস্টেমস, সিএপিএম আইবিবিএল ইসমলামিক মিউচুয়াল ফান্ড, আফতাব অটোমোবাইলস, তাসরিফা ইন্ডাস্ট্রিজ এবং এস.এস. স্টিল লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments