ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১৫ জানুয়ারি, ২০২৫ তারিখ (বুধবার) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর পতনের শীর্ষে উঠে এসেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৪ টাকা ৪০ পয়সা বা ৯.৬৫ শতাংশ। এদিকে সি পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের শেয়ার দর আগের দিনের তুলনায় ২ টাকা ৫০ পয়সা বা ৭.৭৬ শতাংশ কমে তালিকায় দ্বিতীয় স্থানে এবং খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর আগের দিনের তুলনায় ৬.৩৩ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও এ তালিকায় রয়েছে- প্রাইম ইন্স্যুরেন্স, হামি ইন্ডাস্ট্রিজ, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড, সিটি ইন্স্যুরেন্স, মুন্নু ফেব্রিক্স এবং এইচ আর টেক্সটাইল লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments