ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে তৌফিকা ফুডস অ্যান্ড লোভেল্লো আইস-ক্রিম পিএলসি লিমিটেড।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৫ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৯৯৮ বারে ৫৮ লাখ ১৯ হাজার ৭২৬টি শেয়ারটি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৮ কোটি ৯২ লাখ ৩০ হাজার টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা আরএকে সিরামিক্সের বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮২ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৪৭৬ বারে ১ কোটি ২৩ লাখ ৩ হাজার ১৯টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬৮ কোটি ২৭ লাখ ৫০ হাজার টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা রংপুর ফাউন্ড্রীর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৫৪ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ১০০ বারে ২৭ লাখ ৬২৪টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৮৭ লাখ ১০ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এ্যাগ্রিকালচারাল মার্কেটিংয়ের ৮.৭২ শতাংশ, রবি আজিটিয়ার ৭.৮৫ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিসের ৭.৭২ শতাংশ, মুন্নো এগ্রোর ৭.৪৯ শতাংশ, সোস্যাল ইসলামী ব্যাংকের ৬.৫০ শতাংশ, ফরচুন সুজের ৫.৫৬ শতাংশ এবং আমান কটনের ৫.১১ শতাংশ বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.
































Recent Comments