ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১৪ ডিসেম্বর, বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি ৩৪ কোটি ১৬ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ৪৬ টাকা ২০ পয়সায়। কোম্পানিটি ৩ হাজার ৪০৩ বারে ৭৫ রাখ ৬৬ হাজার ২৬০টি শেয়ার লেনদেন করে।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মুন্নো সিরামিক্সের শেয়ার লেনদেন হয়েছে ২৩ কোটি ১৪ লাখ ৭০ হাজার টাকার। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১২৮ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে এবং ৫ হাজার ৪০৬ বারে ১৭ লাখ ৫৫ হাজার ৩৮৭টি শেয়ার হাতবদল হয়েছে।
এছাড়াও স্যালভো ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড শেয়ার লেনদেন করেছে ২৩ কোটি ৫ লাখ ৬০ হাজার টাকার। কোম্পানিটির সর্বশেষ লেনদেন দর হয়েছে ৬৫ টাকা ৯০ পয়সা। কোম্পানিটি তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন লেনদেনে শীর্ষ ১০ তালিকায় আরোও রয়েছে বসুন্ধরা পেপার, মুন্নো এগ্রো, জেনেক্স ইনফোসিস, আমরা নেটওয়ার্ক, ওরিয়ন ফার্মা, এ্যাপেক্স ফুডস এবং বিডিকম অনলাইন লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
































Recent Comments