ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ২৮ আগস্ট, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্রাক ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪৭ কোটি ৫৮ লাখ ১ হাজার টাকার। এদিকে এমজেএল বাংলাদেশ পিএলসির ৩৯ কোটি ১৭ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৩৮ কোটি ৩৩ লাখ ১১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থান রয়েছে।
এছাড়া, লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- গ্রামীণফোন, ট্রাস্ট ব্যাংক, রেনাটা লিমিটেড, স্কয়ার ফার্মা, জেএমআই হসপিটাল, মিডল্যান্ড ব্যাংক এবং ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.




























Recent Comments