ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১৫ জানুয়ারি, ২০২৫ তারিখ (বুধবার) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে মুন্নু ফেব্রিকস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির ১৪ কোটি ৮১ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১৪ কোটি ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে দ্বিতীয় স্থানে এবং এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের ১৩ কোটি ৫৬ লাখ ১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও এ তালিকায় আজ ওরিয়ন ইনফিউশন, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, আফতাব অটোমোবাইল, ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ, মিডল্যান্ড ব্যাংক, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস ক্রিম পিএলসি এবং ফু ওয়াং ফুড লিমিটেড রয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments