ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার ১০ জুলাই, ২০২৪ তারিখ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে বিচ হ্যাচারি লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির মোট ৩৯ কোটি ১৬ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে ওরিয়ন ফার্মার আজ ৩০ কোটি ৯৬ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং সি পার্ল বিচ রিসোর্ট ২৮ কোটি ৮ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে এ তালিকায় তৃতীয় স্থানে অবস্থান করছে।
এছাড়া এ তালিকায় আরও রয়েছে- ইন্ট্রাকো রিফুয়েলিং, সালভো কেমিক্যাল, জেএমআই হসপিটাল, লাভেলো আইসক্রিম, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ফার ইস্ট নিটিং এবং আফতাব অটোমোবাইলস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments