ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ১৩ নভেম্বর, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটি ২৪ কোটি ১৪ লাখ ০৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে বিএসসির ২১ কোটি ৫৭ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে এ তালিকায় দ্বিতীয় এবং ফারইস্ট নিটিংয়ের ১৭ কোটি ৭৩ লাখ ০৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে।
এছাড়াও আজ লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- এমজেএল বিডি, ইসলামী ব্যাংক, মেঘনা পেট্রোলিয়াম, খান ব্রাদার্স, অগ্নি সিস্টেমস, ইবনে সিনা ফার্মা এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments