ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুথবার ২৭ নভেম্বর, ২০২৪ তারিখ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে এনআরবি ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির ১৩ কোটি ৪২ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে এ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে গ্রামীনফোনের আজ ১৩ কোটি ২৭ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এবং ১৩ কোটি ১৮ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে অগ্নি সিস্টেমস।
এছাড়া আজ লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- বাংলাদেশ শিপিং করপোরেশন, মিডল্যান্ড ব্যাংক, জেনেক্স ইনফোসিস, আইসিবি, লাভেলো আইসক্রিম, ফারইস্ট নিটিং এবং ইসলামী ব্যাংক পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments