ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ৯ এপ্রিল, ২০২৫ তারিখ (বুধবার) সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানির ২৭ কোটি ৮১ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ২০ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকায় দ্বিতীয় স্থানে এবং বেক্সিমকো ফার্মার ১৬ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়ে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ এ তালিকার শীর্ষ ১০ কোম্পানির মধ্যে আরও রয়েছে- বিচ হ্যাচারি, এসিআই, শাইনপুকুর সিরামিকস, ইস্টার্ন লুব্রিকেন্টস, অগ্নি সিস্টেমস, নাভানা ফার্মা এবং ইফাদ অটোস পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
























Recent Comments