ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে শ্যামপুর সুগার মিলস লিমিটেড। আজ কোম্পানিটির দর ৩ টাকা ১০ পয়সা বা ৬ .৩ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, বৃহস্পতিবার কোম্পানিটি সর্বশেষ ৪৮ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২৯ বারে ৩ হাজার ৬৮২টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা।
লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর ৩ টাকা ৮০ পয়সা বা ৬.০৩ শতাংশ কমেছে।
কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির দর ৩ টাকা বা ৫.৮৫ শতাংশ কমেছে।
লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ন্যাশনাল ফিড মিল, লুব-রেফ বিডি, মিরাকল ইন্ডাস্ট্রিজ, জিকিউ বলপেন, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স ও এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/রর


































Recent Comments