ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১৭ এপ্রিল বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর পতনের শীর্ষে উঠে এসেছে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৫০ পয়সা বা ৯.২৫ শতাংশ। এদিকে হাইডেলবার্গ ম্যাটারিয়ালসের শেয়ার দর আগের দিনের তুলনায় ৮.৩৯ শতাংশ কমে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং বাংলাদেশ ফাইন্যান্স এর শেয়ার দর ৭.৪০ শতাংশ কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া এ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- এস.আলম কোল্ড রোল্ড, শাইনপুকুর সিরামিকস, রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড, রংপুর ফাউন্ড্রি, স্ট্যান্ডার্ড সিরামিক, এসিআই এবং মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
























Recent Comments