
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড (কেপিসিএল) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭১ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৭৭৩ বারে ২৮ লাখ ১ হাজার ১১৬টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯ কোটি ৭৮ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা ওইম্যাক্ম ইলেকট্রোডসের বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ২০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৬৫৯ বারে ২৩ লাখ ৮০ হাজার ৯৫০টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৯৭ লাখ ১০ হাজার টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা মেঘনা সিমেন্টের বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ১০ শতাংশ। কোম্পানিটি ৩১০ বারে ৭৫ হাজার ৩১৬টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫৬ লাখ ২০ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- কাসেম ইন্ডাস্ট্রিসের ৭ শতাংশ, জেমিনী সী ফুডের ৬.২১ শতাংশ, মেঘনা লাইফের ৫.৭৫ শতাংশ, বসুন্ধরা পেপারের ৪.৯৯ শতাংশ, হাক্কানী পাল্পের ৪.৪৬ শতাংশ, এ্যাপেক্স ফুডসের ৪.৪৬ শতাংশ এবং বাংলাদেশ ল্যাম্পসের ৪.৪০ শতাংশ বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.


































Recent Comments