ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ২৭ মার্চ, ২০২৫ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ ফান্ডটির ইউনিট দর আগের কার্যদিবসের তুলনায় ৪০ পয়সা বা ৯.৭৬ শতাংশ বেড়েছে। এদিকে শাইনপুকুর সিরামিকসের শেয়ার দর আগের দিনের তুলনায় ২ টাকা ৩০ পয়সা বা ৯.৬২ শতাংশ বেড়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ডের ইউনিট দর আগের কার্যদিবসের তুলনায় ৩০ পয়সা বা ৯.৩৮ শতাংশ বেড়ে তালিকায় তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ এ তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে- এস. আলম কোল্ড রোল্ড স্টিলস, প্রাইম ব্যাংক প্রথম আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড, পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ড এবং এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments