ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, বৃহস্পতিবার কোম্পানিটির মোট ৪৫ লাখ ৮৭ হাজার শেয়ার হাতবদল হয়ে মোট ৬০ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আইপিডিসি ফিন্যান্স লিমিটেড। কোম্পানিটির ৮০ লাখ ১৬ হাজার ৬১৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৮ কোটি ৫৮ লাখ টাকা।
ফরচুন সুজ তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৩৬ লাখ ৭৭ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৭ কোটি ৯০ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বিডি ফিন্যান্স, জেএমআই হসপিটাল,জিএসপি ফিন্যান্স, শাইনপুকুর সিরামিকস, এসিআই ফরমুলেশন ও স্কয়ার ফার্মা লিমিটেড।
ডেইলি মেয়ারবাজার ডটকম/এম এইচ
























Recent Comments