ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস বৃহস্পতিবার ২০ জুন, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির ১৪ কোটি ৬৩ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে লিন্ডে বাংলাদেশের ১৪ কোটি ৪৫ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকায় দ্বিতীয় স্থানে এবং সী পার্ল বিচের ১৪ কোটি ১৬ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- বিচ হ্যাচারি, রূপালী লাইফ ইন্সুরেন্স, ফারইস্ট নিটিং, আলিফ ইন্ডাস্ট্রিজ, ইউনিক হোটেল, ফরচুন সুজ এবং লাভেলো।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.
































Recent Comments