ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ১৮ জুলাই, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সি পার্ল বিচ রিসোর্ট। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির ১৫ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে গ্রামীনফোনের ১১ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকায় দ্বিতীয় এবং ওরিয়ন ইনফিউশনের ১১ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- অগ্নি সিস্টেমস, বিচ হ্যচারি, জেমিনি সী ফুড, সোনালী পেপার, ব্রাক ব্যাংক, এনআরবি ব্যাংক এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.
































Recent Comments