ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আগামীকাল ১০ ডিসেম্বর, বৃহস্পতিবার রেকর্ড ডেটের আগে স্পট মার্কেটে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- গোল্ডেন সন ও ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড।
ওয়েস্টার্ন মেরিনের আগামী ১৩ ডিসেম্বর, রোববার স্পট মার্কেটে লেনদেন শেষ হবে। কোম্পানিটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৪ ডিসেম্বর, সোমবার।
গোল্ডেন সন জেড ক্যাটাগরির হওয়ায় কোম্পানির স্পট মার্কেটে লেনদেন শেষ হবে ১৪ ডিসেম্বর, সোমবার। কোম্পানিটির রেকর্ড তারিখ আগামী ১৫ ডিসেম্বর, মঙ্গলবার শেষ হবে।
রেকর্ড ডেটের কারণে ওইদিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম


























Recent Comments