ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড চলতি হিসাববছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ,২২)
চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি কনসুলেটেড ইপিএস (লোকসান) হয়েছে ৪৯ পয়সা। আগের বছর একই সময় আয় ছিল ৩১ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ১৭ টাকা ৩৩ পয়সা। আগের বছর ছিলো ১৭ টাকা ৮২ পয়সা।
এছাড়াও শেয়ার প্রতি নেট ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) নেগেটিভ হয়েছে ১৮ পয়সা।
দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন,২২)
চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় হয়েছে ২৫ পয়সা। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে সমন্বিতভাবে ৪৯ পয়সা আয় ছিল।
অন্যদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে (জানুয়ারি’২২-জুন’২২) কোম্পানির সমন্বিতভাবে শেয়ার প্রতি লোকসান হয়েছে ২৪ পয়সা। গত বছরে আয় ছিল ৮০ পয়সা।
গত ৩০ জুন, ২০২২ তারিখে সমন্বিতভাবে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭ টাকা ৫৮ পয়সা। এবং আগের বছর ছিলো ১৭ টাকা ৮২ পয়সা। এছাড়া শেয়ার প্রতি নেট ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৩ টাকা ২৯ পয়সা। আগের বছর ছিলো ২০ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments