ডিইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড ফার্স্ট আনসিকিউরড জিরো কুপন বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির এই সিদ্ধান্তে সম্মতি দিয়েছে বিএসইসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানির ২ হাজার ৬২৫ কোটি টাকা মূল্যের এই বন্ড হবে আন-সিকিউরড, নন-কনভার্টিবল এবং রিডেম্বল বেক্সিমকো ফাস্ট জিরো কুপন বন্ড। এর ডিসকাউন্ট রেট ১৫ শতাংশ। যা প্রাইভেট প্লেসমেন্ট এর মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের নিকট ইস্যু করা হবে।
এছাড়া এই বন্ডের প্রতি লটের ইস্যু মূল্য ৫০ হাজার টাকা। বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে কোম্পানিটি ব্যাংক ঋণ পরিশোধ করবে এবং মায়ানগর প্রকল্পের উন্নয়নের জন্য ডেভেলাপারকে ঋণ প্রদান করবে।
উল্লেখ, এই বন্ডের ট্রাস্টি হিসাবে দায়িত্ব পালন করছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। অ্যারেঞ্জারের দ্বায়িত্বে থাকবে আইএফআইসি ইনভেস্টমেন্ট লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments