
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে এসএমই বোর্ডে তালিকাভুক্ত প্রতিষ্ঠান বেঙ্গল বিস্কুট লিমিটেড গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৯ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৭৯ পয়সা হয়েছিল।
আগামী ২৯ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১ ডিসেম্বর।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
































Recent Comments