ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২৪ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উথানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও বেড়িছে লেনদেন। দিন শেষে আজ ৭২.৭৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আজ ২৪ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৮৪ শতাংশ বা ৪৫.১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৯২.৬৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৩.৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৬৫.৫০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৮.৯৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ০৯১.২৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৮৯ টির, কমেছে ৬০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৭২.৭৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৯ কোটি ৯৯ লাখ ০৮ হাজার ২৭১ টি শেয়ার ১ লাখ ৮৩ হাজার ৪১৪ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৭৬ কোটি ৫৮ হাজার টাকা।
গত কার্যদিবসে, অর্থাৎ ২৩ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৯ শতাংশ বা ১০.৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩৪৭.৪৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৮১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৫২.০৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ০.৬৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ০৭২.২৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৮৩ টির, কমেছে ১০১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬১ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৫৮.৯৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৬ কোটি ৬২ লাখ ৩৯ হাজার ৯১৭ টি শেয়ার ১ লাখ ৫৭ হাজার ৩৮৬ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৬৭ কোটি ৫৯ লাখ ৮৭ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ১০৮ কোটি ৪০ লাখ ৭১ হাজার টাকা।
এদিকে, আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০১ শতাংশ বা ২.১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ০২৩.২৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৯৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৪ টির, কমেছে ৮৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ১১ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১০ কোটি ১৩ লাখ ৩০ হাজার ৩৮৫ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/শেফা



























Recent Comments