বৃহস্পতিবার, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যবেলাবোতে ব্যবসায়ীকে গুলি করে হত্যা
spot_img
spot_img

বেলাবোতে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ শনিবার, ২৫ মে দুপুর ১২টার দিকে  নরসিংদীর বেলাবোতে ঢাকা-সিলেট মহাসড়কের উপর প্রকাশ্য দিবালোকে কবির হোসেন ৪৫ নামে এক ব্যবসায়ীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

স্বজনরা জানায়, প্রতিদিনের মত আজও বাড়ি থেকে বের হয়ে গাড়ি ঠিক করার জন্য গ্যারেজে আসেন। পূর্ব শত্রুতার জের ধরে আগে থেকে উৎ পেতে থাকা সন্ত্রাসীরা তার উপর আকস্মিক হামলা চালায়। পরে সে দৌড়ে ঢাকা-সিলেট মহাসড়কের উপরে চলে আসে। পরে সন্ত্রাসীরা চাপাতি দা ছুড়ি দিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ও গুলি করে তার মৃত্যু নিশ্চিত করে চলে যায়। এসময় ঢাকা সিলেট মহাসড়কের যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করে।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন বলেন, নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারণে হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে তা জানা যায়নি। আসামি গ্রেফতারে মাঠে নেমেছে পুলিশ।

উল্লেখ্য, নিহত কবির হোসেন খামারেরচর গ্রামের আব্দুল হাই মিয়ার বড় ছেলে। কবির হোসেন পেশায় একজন এলপি গ্যাস ও গাড়ি ব্যবসায়ী ছিল ।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.

 

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments