ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত সম্পদ ভিত্তিক প্রতিষ্ঠান বেস্ট হোল্ডিংস লিমিটেড গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড এর (নগদ লভ্যাংশ) অনুমোদন দেয়া হয়েছে। বেস্ট হোল্ডিংসের ১৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ সোমবার ৩০ ডিসেম্বর, ২০২৪ তারিখ রাজধানীর বারিধারা ডিওএইচএস কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়।
জানা গেছে, উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে এজিএমটি সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আমিন আহমদ। এসময় তিনি পুঁজিবাজারে তালিকাভূক্ত হওয়ার প্রথম দিন থেকে শেয়ারহোল্ডারদের অব্যাহত সহযোগিতা রাখার জন্য ধন্যবাদ জানান। সভায় আরও উপস্থিত ছিলেন বেস্ট হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক হাসান আহমদ, পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যরা এবং কোম্পানি সেক্রেটারি আবুল কালাম আজাদ ও কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তারা।
কোম্পানি সেক্রেটারি আবুল কালাম আজাদের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হাসান আহমদ। এসময় তিনি উপস্থিত বেস্ট হোল্ডিংসের পরিচালনা পর্ষদ এবং শেয়ারহোল্ডারদের ধন্যবাদ জানান।
তিনি বলেন, বেস্ট হোল্ডিংস লিমিটেড একটি সম্পদ ভিত্তিক প্রতিষ্ঠান। দেশের পুঁজিবাজারে প্রতিষ্ঠানটির তালিকাভূক্ত হওয়াটি শুধুমাত্র কোম্পানিটির জন্যই একটি উল্লেখযোগ্য মাইলফলক ছিল না, আমাদের শেয়ারহোল্ডারদের জন্যও এটি একটি উল্লেখযোগ্য অর্জন।
এসময় তিনি আরও বলেন, আমি আত্মবিশ্বাসী যে, আমাদের সেরা সময়টি অপেক্ষা করছে । আপনারা নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা অব্যাহত রাখবেন।
সভার শেষ পর্যায়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আমিন আহমদ তাঁর দিক-নির্দেশনামূলক সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


























Recent Comments