ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার ৩১ অক্টোবর, সপ্তাহের তৃতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচক উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দরও। এদিন দৈনিক লেনদেনেও রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে ২৬.০১ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ৩১ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৩ শতাংশ বা ১.৯২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৭৮.৬৫ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬২.৭৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ০.৯২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৩৩.৮৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩১৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৩টির , কমেছে ৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৪টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৬.০১ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১২ কোটি ৭৯ লাখ ৯৪ হাজার ৮১৪টি শেয়ার ১ লাখ ৩৫ হাজার ৩৭১ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫২২ কোটি ৮৮ লাখ ৮৫ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ৩০ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০২ শতাংশ বা ১.৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ২৭৬.৭২ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৩৬৩.২৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ০.২৫ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ১৩৪.৭৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩১৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৬৪টির , কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত রয় ১৭৪টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২০.৩৮ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৬ কোটি ৯৮ লাখ ৮২ হাজার ২৪১টি শেয়ার ১ লাখ ২৫ হাজার ৭৮৩ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৪৪৩ কোটি ৫৬ লাখ ৯৩ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৭৯ কোটি ৩১ লাখ ৯২ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৫ শতাংশ বা ১০.৪৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৫৮৯.৪১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৩৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪০টির, কমেছে ৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ৪ কোটি ২৭ লাখ ৯৫ হাজার ৪৭৭ টাকা।
ডেইলি শেয়রাবাজার ডটকম/এম আর.


































Recent Comments