রবিবার, ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিবৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসার লাইসেন্সে সমন্বিত সার্কুলার
spot_img
spot_img

বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসার লাইসেন্সে সমন্বিত সার্কুলার

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসার লাইসেন্স প্রদান ও নবায়নের নিয়ম একত্র করে সমন্বিত সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে অনুমোদিত ডিলার (এডি), মানি চেঞ্জার, লিমিটেড মানি চেঞ্জার, অনুমোদিত স্বর্ণ ডিলার (এজিডি) এবং স্বর্ণ আকরিক ও ডোরে আমদানিকারকদের লাইসেন্সসংক্রান্ত নির্দেশনা অন্তর্ভুক্ত করা হয়েছে।

শনিবার বাংলাদেশ ব্যাংক এ সার্কুলার জারি করে। কেন্দ্রীয় ব্যাংকের মতে, প্রয়োজনীয় সংশোধন ও হালনাগাদসহ নির্দেশনাগুলো এক জায়গায় আনার ফলে লাইসেন্স প্রদান, নবায়ন ও সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা সহজ হবে।

ছয়টি অংশে সাজানো সার্কুলারে লাইসেন্স প্রদান ও নবায়ন, বৈদেশিক মুদ্রার লেনদেন, স্বর্ণ আমদানি ও রপ্তানি, অর্থপাচার প্রতিরোধ, সন্ত্রাসে অর্থায়ন বন্ধ, প্রতিবেদন দাখিল এবং বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন ও লাইসেন্স বাতিলের ক্ষমতা বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

সার্কুলার অনুযায়ী, নতুন লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত হলে অনুমোদিত ডিলার ব্যাংকগুলো গ্রাহকদের পক্ষে মানি চেঞ্জার ও অনুমোদিত স্বর্ণ ডিলারের লাইসেন্সের আবেদন প্রক্রিয়াকরণ করে বাংলাদেশ ব্যাংকে পাঠাতে পারবে।

সার্কুলারটি জারির তারিখ থেকে এক বছর কার্যকর থাকবে। এতে অন্তর্ভুক্ত বিষয়গুলোতে আগের নির্দেশনা সংশ্লিষ্ট ক্ষেত্রে বাতিল বলে গণ্য হবে। তবে পরবর্তী সময়ে জারি করা নতুন নির্দেশনা ও সংশোধনী সার্কুলারের সঙ্গে সমন্বয় করে এটি অনুসরণ করতে হবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments