
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পর্ষদ সভার (বোর্ড সভা) তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের দুই কোম্পানি। কোম্পানি দুটি হচ্ছে- আরগন ডেনিমস লিমিটেড ও ইভেন্স টেক্সটাইল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আরগন ডেনিমসের বোর্ড সভা ২০ জানুয়ারি, বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে বলে জানা গেছে। অন্যদিকে ইভেন্স টেক্সটাইলের বোর্ড সভা ২০ জানুয়ারি, বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে বলে জানা গেছে।
ডেইলি শেয়ারবাজার.কম
























Recent Comments