ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বোর্ড সভার তারিখ জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৬ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে-
জেএমআই সিরিঞ্জস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামী ২৮ এপ্রিল দুপুর ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
সভায় তৃতীয় প্রান্তিক ৩১ শে মার্চ ২০২৬ এর অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
ন্যাশনাল ব্যাংক পিএলসি: কোম্পানিটি আগামী ২৫ এপ্রিল ১২ টায় বোর্ড সভা অনুষ্ঠিত করা হবে।
সভায় কোম্পানিটির গত ৩১ শে ডিসেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড ঘোষণা করা
সিঙ্গার বাংলাদেশ লিমিটেড: কোম্পানিটি আগামী ২২শে এপ্রিল বিকাল ৩ টায় বোর্ড সভা অনুষ্ঠিত করা হবে।
সভায় কোম্পানিটির গত ৩১ শে মার্চ ২০২৬ তারিখে সমাপ্ত প্রখম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
ইসলামী ব্যাংক পিএলসি: কোম্পানিটি আগামী ২৬ এপ্রিল ২০২৬ বিকাল ৪ টায় বোর্ড সভা অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটির সমাপ্ত অর্থ বছরের ৩১ শে ডিসেম্বর ২০২৫ এর নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ ও ডিভিডেন্ড ঘোষণা আসতে পারে।
গ্রামীন ফোন লিমিটেড: কোম্পানিটি আগামী ২৬ এপ্রিল বিকাল ৩ টায় বোর্ড সভা অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটির গত ৩১ শে ডিসেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত প্রখম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
এডিএন টেলিকম লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামী ২৯ এপ্রিল বিকাল ৪ টায় অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটির গত তৃতীয় প্রান্তিক ৩১ শে মার্চ ২০২৬ এর অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ
























Recent Comments