ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বোর্ড সভার তারিখ জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আইপিডিসি ফাইন্যান্স পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামী ১৬ এপ্রিল, ২০২৫ তারিখ বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে।
এর আগে কোম্পানিটি আলোচ্য বোর্ড সভা ২৫ মার্চ, ২০২৫ তারিখ বিকাল ৩ টায় করার সিদ্ধান্ত জানায়, পরে তা অনিবার্য কারণবশত স্থগিত করে দেয়। আজ কোম্পানিটি আলোচ্য সভার নতুন তারিখ ঘোষণা করেছে।
সভায় কোম্পানিটির গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
























Recent Comments